শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণ সরকারের বিবেচনায়: পর্যটনমন্ত্রী

    সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণ সরকারের বিবেচনায়: পর্যটনমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের গুরুত্বপূর্ণ ও অধিক যাত্রীসেবাপ্রদানকারী বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিমানবন্দরগুলোর উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এ প্রেক্ষাপটে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

    বুধবার (২০ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনাও সেই ধারাবাহিকতার অংশ। তবে এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সময় ও পর্যায়ক্রমিক পরিকল্পনার প্রয়োজন রয়েছে।

    তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময় অতিবাহিত হয়েছে। তাই সব উন্নয়ন কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে। জনগণের প্রত্যাশা ও জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নসহ সংশ্লিষ্ট প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা খানম বলেন, যেসব বিমানবন্দরে যাত্রী চলাচল বৃদ্ধি পাচ্ছে এবং আঞ্চলিক অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেসব বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

    সৈয়দপুর বিমানবন্দরে সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে তিনি সড়কপথে ঠাকুরগাঁও সফরের উদ্দেশ্যে রওনা হন।

    এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন