বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ঈদ ও গরমের ছুটিতে বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

    ঈদ ও গরমের ছুটিতে বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদরাসাগুলো দীর্ঘ ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষ হওয়ার পর থেকেই শুরু হচ্ছে এই ছুটি।

    শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২২ মে থেকে ছুটি শুরু হবে। আগামী ৪ জুন পর্যন্ত চলবে এ ছুটি। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার ক্লাস শুরু হবে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাচ্ছেন।

    অন্যদিকে মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসায় ২২ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি উপভোগ করবেন।

    এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারই ছিল ছুটির আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেষ কর্মদিবস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন