বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা আজ প্রকাশ, যেভাবে দেখবেন ফলাফল

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা আজ প্রকাশ, যেভাবে দেখবেন ফলাফল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় মেধাতালিকা আজ প্রকাশ করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই তালিকায় তাদের ফলাফল জানতে পারবেন। একই সঙ্গে প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন বা মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে।

    বুধবার (২০ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেল থেকে ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Honour’s Tab ব্যবহার করে ফলাফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATHN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

    এছাড়া রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে Applicant ID ও পিন নম্বর ব্যবহার করে ফল জানা যাবে।

    আরও জানানো হয়, দ্বিতীয় মেধাতালিকায় নির্বাচিত কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি থেকে থাকে, তবে তাকে অবশ্যই আগামী ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে এবং চূড়ান্ত ভর্তি ফরম পূরণ সম্পন্ন করতে হবে। তা না হলে দ্বৈত ভর্তির কারণে নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

    বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত স্থানে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন কার্যক্রম সম্পন্ন করা হবে।

    ঘোষিত সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ৩ থেকে ১১ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। এরপর ৪ থেকে ১৩ জুন পর্যন্ত কলেজে রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১৩০ টাকা জমা দিতে হবে।

    কলেজ কর্তৃপক্ষ ৪ থেকে ১৪ জুনের মধ্যে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। পরে ১৫ থেকে ২১ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলো সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দেবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন