বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অস্ট্রেলিয়া সিরিজ কঠিন হবে: সাইফউদ্দিন

    অস্ট্রেলিয়া সিরিজ কঠিন হবে: সাইফউদ্দিন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুন মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আসন্ন এই সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষের শক্তিমত্তা ও চ্যালেঞ্জ নিয়ে সতর্ক বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

    তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার আইপিএলে নিয়মিত খেলার কারণে বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রাখেন, যা সিরিজটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

    সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান সাইফউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ দল হোম কন্ডিশনে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে।

    তবে অস্ট্রেলিয়াকে সম্পূর্ণ ভিন্ন মানের প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের শক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হবে। একই সঙ্গে আইপিএল খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ানদের কন্ডিশন বোঝার ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে।

    সাইফউদ্দিন আরও বলেন, বাংলাদেশ দল চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং এই সিরিজে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

    আগামী ৯ জুন থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। এরপর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন