বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • গোপালগঞ্জে গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

    গোপালগঞ্জে গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ায় চুরির সন্দেহে আল আমিন শেখ (২৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার (২১ মে) সকালে মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের রুম সংলগ্ন বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আল আমিন একই এলাকার বাসিন্দা ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেয়ারটেকার কামরুল ঠাকুরের গ্যারেজে থাকা ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন আল আমিন শেখ। দুই দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে তাকে সন্দেহ করা হয়। এরপর বুধবার তাকে আটকে রেখে কামরুল ও তার সহযোগীরা দফায় দফায় মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

    এদিকে আল আমিন নিখোঁজ থাকায় তার মা তাকে খুঁজতে বের হন। বুধবার রাতে তিনি অভিযুক্ত কামরুলের বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করলে ভেতর থেকে দরজা খোলা হয়। পরে তিনি ভেতরে প্রবেশ করে বাথরুমে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।

    পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত কেয়ারটেকার মো. কামরুল ঠাকুর পলাতক রয়েছে।

    গোপালগঞ্জ সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অভিযোগে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহালে শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ