বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • আড়াইহাজারে বিএনপি নেতার নির্মম হত্যা

    আড়াইহাজারে বিএনপি নেতার নির্মম হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি (৩৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।

    বুধবার (২০ মে) মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে।

    পুলিশ জানায়, এ ঘটনায় দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন।

    স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে মাটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন ওসমান গণি। বুধবার রাত ১২টার দিকে তার ব্যবহৃত ভেকু মাটিতে ডেবে যাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছালে ২০-২৫ জনের মুখোশধারী একটি সশস্ত্র দল তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, গলা ও ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন, মাটি ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ওসমান গণির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল, যা নিয়ে এর আগেও বিবাদ হয়।

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও স্থানীয়রা ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর এলাকায় বিক্ষোভ করেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি অটোরিকশাও ভাঙচুরের ঘটনা ঘটে, ফলে সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

    পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ