বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মিরপুরে স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

    মিরপুরে স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে মনোনয়নপত্র কেনা-বেচা ও জমাদানের কার্যক্রম শুরু হয়েছে। এ পরিস্থিতিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২১ মে) বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান চলমান থাকায় স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয় প্রাঙ্গণের সব প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

    এ সময় গণমাধ্যমকর্মীদের স্টেডিয়াম এলাকায় প্রবেশের ক্ষেত্রে আনসার সদস্য ও নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

    এছাড়া সাংবাদিকদের উদ্দেশে বিসিবি আরও জানায়, পরিচয় যাচাইয়ের সুবিধার্থে সব গণমাধ্যমকর্মীকে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

    নিরাপত্তা বিধি যথাযথভাবে মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন