বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরবেন তো মার্তিনেজ? জানাল চিকিৎসা রিপোর্ট

    চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরবেন তো মার্তিনেজ? জানাল চিকিৎসা রিপোর্ট
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ চোটে পড়েছেন। ডান হাতের রিং ফিঙ্গারে ছোট একটি ফ্র্যাকচার ধরা পড়েছে তার। তবে আশার খবর হলো, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন। এর ফলে আসন্ন প্রীতি ম্যাচগুলো তিনি মিস করবেন বলে জানা গেছে।

    আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা যায়, অ্যাস্টন ভিলার হয়ে ফ্রাইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালের আগে ওয়ার্ম-আপ চলাকালীন সময়ে এই আঘাত পান মার্তিনেজ। পরবর্তীতে ম্যাচটি অ্যাস্টন ভিলা ৩-০ ব্যবধানে জিতে শিরোপা অর্জন করে।

    ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, “আজ ওয়ার্ম-আপেই আমার আঙুল ভেঙেছে, কিন্তু জীবনে সবকিছুরই ইতিবাচক দিক থাকে। আমি সারাজীবনই এমনটা করে আসছি, এখনো করছি।”

    পরবর্তীতে চিকিৎসা পরীক্ষায় তার আঙুলে ছোট ফ্র্যাকচার ধরা পড়ে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে না এবং প্রায় ২০ দিনের মধ্যে তিনি মাঠে ফিরতে পারবেন।

    আর্জেন্টিনা জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই গোলরক্ষকের চোট নিয়ে দুশ্চিন্তা থাকলেও কোচিং স্টাফ আশা করছে, বিশ্বকাপ শুরুর আগেই তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন।

    আর্জেন্টিনা আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে তারা।

    বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে অংশ নেবে। গ্রুপ জে-তে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুন, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন