বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • কালু-ধলু ২৫ লাখে বিক্রি, সঙ্গে ফ্রি ছাগল

    কালু-ধলু ২৫ লাখে বিক্রি, সঙ্গে ফ্রি ছাগল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মধ্যখাউলিয়া গ্রামে খামারি মো. তাজুল ইসলামের খামারে কোরবানির ঈদকে সামনে রেখে দুটি বিশাল আকৃতির ষাঁড় প্রস্তুত করা হয়েছে। গরু দুটির নাম রাখা হয়েছে ‘কালু’ ও ‘ধলু’।

    খামার সূত্রে জানা গেছে, ‘কালু’র দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং উচ্চতা ৬ ফুট, যার আনুমানিক ওজন ৩৫ থেকে ৩৬ মণ। অন্যদিকে ‘ধলু’র দৈর্ঘ্য ৯ ফুট ও উচ্চতা ৫ ফুট এবং এর ওজন প্রায় ২৬ মণ।

    খামারি তাজুল ইসলাম জানান, ‘কালু’র দাম নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা এবং ‘ধলু’র দাম ১০ লাখ টাকা।

    তিনি আরও জানান, ফ্রিজিয়ান জাতের এই গরু দুটিকে দিনে দুইবার গোসল করানো হয় এবং চার বেলা খাবার দেওয়া হয়। খৈল, ভূষি, ভুট্টা, কুড়া ও কাঁচা ঘাস মিলিয়ে প্রতিদিন প্রায় ১৫ হাজার টাকার খাবার লাগে।

    প্রায় ১০ বছর আগে ‘তাজু ডেইরী ফার্ম’ গড়ে তোলেন তাজুল ইসলাম। নিজের খামারে জন্ম নেওয়া বাছুর থেকে এবারই প্রথম বড় আকারের এই দুই ষাঁড় প্রস্তুত করেছেন তিনি।

    স্থানীয়দের মধ্যে গরু দুটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিনই অনেক মানুষ খামারে গিয়ে গরু দুটি দেখতে ভিড় করছেন।

    খামারি জানান, নির্ধারিত দামে বিক্রি হলে ক্রেতাকে একটি ছাগল উপহার হিসেবে দেওয়া হবে।

    এদিকে বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী জানান, চলতি মৌসুমে জেলায় কোরবানির জন্য মোট ৩৮ হাজার ৪৩৫টি ষাঁড় প্রস্তুত রয়েছে, যার মধ্যে বেশ কিছু বড় আকারের গরুও রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ