বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • পদ্মা নদীতে অজ্ঞাত যুবকের লাশ,পরিচয় শনাক্ত হয়নি

    পদ্মা নদীতে অজ্ঞাত যুবকের লাশ,পরিচয় শনাক্ত হয়নি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে পরিচয় বের করার চেষ্টা করা হলেও সফলতা মেলেনি।

    শনিবার (২৩ মে) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকার পাশে পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিহতের বয়স আনুমানিক ২৩ বছর।

    নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরনে ছিল নেভি ব্লু জিনস প্যান্ট ও টিয়া রঙের টি-শার্ট। তার গলায় গামছা পেঁচানো ছিল এবং একই গামছা দিয়ে দুই হাত বাঁধা অবস্থায় পাওয়া যায় মরদেহটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।

    বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও, ঘটনাস্থলেই তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে নাকি অন্য কোথাও থেকে ভেসে এসেছে—তা নিশ্চিত হওয়া যায়নি।

    তিনি আরও জানান, মরদেহটি নৌ পুলিশের অধীন এলাকায় উদ্ধার হওয়ায় পরবর্তী আইনগত পদক্ষেপ তারাই গ্রহণ করবে। এখনো থানায় কোনো মামলা হয়নি।

    রাজশাহী মহানগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ মণ্ডল বলেন, সিআইডি ও পিবিআইয়ের সহায়তায় আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে মরদেহে পচন ধরায় আঙুলের ছাপ স্পষ্ট না থাকায় পরিচয় নির্ধারণ করা সম্ভব হয়নি।

    তিনি আরও জানান, দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে যাতে কোনো নিখোঁজ যুবকের তথ্য পাওয়া যায় কি না তা যাচাই করা যায়। এখনো কোনো সাড়া মেলেনি। পরিচয় শনাক্তে কাজ চলছে এবং পরবর্তী সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ