শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মৌলভীবাজারে চা বাগানের ভেতরে গাঁজা চাষ, চাষী গ্রেফতার

    মৌলভীবাজারে চা বাগানের ভেতরে গাঁজা চাষ, চাষী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ব-যত্নে চাষ করা ১৫টি জীবন্ত গাঁজা গাছ ও ৪০০ গ্রাম গাঁজাসহ চন্দন চাষা (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

    শনিবার (২৩শে মে) জুড়ী উপজেলাধীন পূর্ব জুড়ী ইউনিয়নের এলাপুর চা বাগান (রত্না চা বাগান) এলাকার নয়াটিলা লাইন থেকে তাকে গ্রেপ্তার এবং এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

    গ্রেপ্তারকৃত চন্দন চাষা ওই এলাকার মৃত হরি চাষার পুত্র। তিনি দীর্ঘদিন ধরে চা বাগান এলাকায় গোপনে গাঁজার চাষ ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল এলাপুর চা বাগানের নয়াটিলা লাইনে চন্দন চাষার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার ঘর থেকে ৪০০ গ্রাম প্রক্রিয়াজাতকৃত গাঁ/জা উদ্ধার করা হয়। একই সাথে তার বাড়ির আঙিনায় স্ব-যত্নে চাষ করা ১৫টি কাঁচা গাঁ/জা গাছ শনাক্ত করে তা উপড়ে ফেলা হয় এবং জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

    অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম বাদী হয়ে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

    অভিযানের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রাশেদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। জেলাকে মাদকমুক্ত করতে যেকোনো ধরনের মাদক উৎপাদন ও কেনাবেচার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিকে জুড়ী থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন