শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘‘ফ্রি-ফায়ার’’ গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ

    ‘‘ফ্রি-ফায়ার’’ গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল গেম ‘ফ্রি-ফায়ার’ খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালিত অটোরিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা এবং আরেকজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

    শনিবার (২৩শে মে) রাত আনুমানিক ৮টায় বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার সিএনজি স্ট্যান্ডে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

    অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, সিএনজি চালক জায়েদ আহমদ (১৯) ও তার বন্ধুদের সঙ্গে একই এলাকার সুয়েদ আহমদ (১৯) ও রিয়াদ আহমদ (২০)-এর মোবাইল গেম খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতির এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে জায়েদ আহমদের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। তার বন্ধু হাকিমুল ইসলামও হামলার শিকার হন।

    স্থানীয় লোকজন দ্রুত গুরুতর আহতদের উদ্ধার করে জায়েদ আহমদকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে হাকিমুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    ঘটনার পর আহতের পিতা তরিকুল ইসলাম পাখি বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

    বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন