বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আইসিসি র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগোলেন নাহিদ রানা

    আইসিসি র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগোলেন নাহিদ রানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার নাহিদ রানা। আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২৪তম অবস্থানে উঠে এসেছেন এই তরুণ গতিতারকা।

    বুধবার (১০ জুন) প্রকাশিত আইসিসির পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি দেখা গেছে নাহিদের। এর আগে নিউজিল্যান্ড সিরিজের পরও তিনি র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছিলেন।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে নাহিদ ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি, লিয়াম স্কট ও জেভিয়ার বার্টলেটকে ফিরিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তার নেওয়া চারটি উইকেটই আসে ঘণ্টায় ১৪৬ কিলোমিটারের বেশি গতির বল থেকে, যা তার গতি ও ধারাবাহিকতার প্রমাণ।

    বাংলাদেশের অন্যান্য বোলারদের মধ্যেও র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। মোস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠেছেন, তাসকিন আহমেদ ৩২তম স্থান ধরে রেখেছেন। তবে শরিফুল ইসলাম এক ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন। বোলারদের তালিকায় বাংলাদেশের সর্বোচ্চ অবস্থানে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তিনি আছেন অষ্টম স্থানে।

    ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটির সুবাদে তামিম সাত ধাপ এগিয়ে ৩৩তম স্থানে পৌঁছেছেন। শান্ত দুই ধাপ এগিয়ে এখন ২৯ নম্বরে। তবে তাওহিদ হৃদয়, লিটন দাস ও সৌম্য সরকার এক ধাপ করে পিছিয়েছেন। সাইফ হাসান নেমেছেন দুই ধাপ এবং মিরাজ হারিয়েছেন তিন ধাপ।

    অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেলেও উন্নতি হয়েছে নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের। এ তালিকায় নাহিদ ১৭ ধাপ এবং মোস্তাফিজ তিন ধাপ এগিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন