বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • আজ পর্দা উঠছে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপের

    আজ পর্দা উঠছে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের ২০২৬ সংস্করণ আজ থেকে শুরু হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

    উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে ফল ছিল ১-১ সমতা।

    এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো রাউন্ড অব ৩২ অন্তর্ভুক্ত করা হয়েছে। টুর্নামেন্টজুড়ে খেলা হবে ১৬টি ভেন্যুতে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৮টি ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, আর মেক্সিকো ও কানাডায় হবে ১৩টি করে ম্যাচ।

    বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, আরলিং হালান্ড ও হ্যারি কেইনের মতো তারকারা। শিরোপাধারী আর্জেন্টিনা ট্রফি ধরে রাখতে পারবে কি না, নাকি ব্রাজিল জিতবে ষষ্ঠ বিশ্বকাপ—সেটিও আলোচনার বড় বিষয়।

    এবারের আসরে খেলোয়াড় বদলি, থ্রো-ইন, মাঠ ছাড়ার নিয়ম এবং ভিএআরের ব্যবহারে বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। পাশাপাশি টিকিট মূল্য, ভিসা জটিলতা ও নিরাপত্তা ইস্যু নিয়েও বিতর্ক রয়েছে।

    সব আলোচনা-সমালোচনা ছাপিয়ে আজ থেকে শুরু হচ্ছে এক মাসব্যাপী ফুটবল উৎসব। বিশ্বের কোটি কোটি সমর্থকের চোখ এখন বিশ্বকাপের মাঠে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন