শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • একের পর এক সিরিজ জয়, দুর্দান্ত ছন্দে বাংলাদেশ

    একের পর এক সিরিজ জয়, দুর্দান্ত ছন্দে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশাকে যেন শক্তিতে পরিণত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের পর থেকে তিন ফরম্যাটে খেলা পাঁচটি সিরিজে অপরাজিত থেকে দুর্দান্ত সময় পার করছে টাইগাররা।

    বিশ্বকাপ না খেলেই দ্বিপাক্ষিক সিরিজে ফিরেছিল বাংলাদেশ। প্রথম পরীক্ষায় প্রতিপক্ষ ছিল পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ লড়াইয়ের পর ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় লিটন দাসের দল। সিরিজের প্রতিটি ম্যাচেই দেখা গেছে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক বাংলাদেশকে।

    এরপর বাংলাদেশ সফরে আসে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের ২-১ ব্যবধানে হারায় স্বাগতিকরা। বাউন্সি উইকেটে বাংলাদেশের পেস আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। একই সফরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়।

    নিউজিল্যান্ড সিরিজের পর আবারও বাংলাদেশে আসে পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে শক্তিশালী প্রতিপক্ষকে পরাস্ত করে ইতিহাস গড়ে টাইগাররা। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ছিল দারুণ সমন্বয়।

    বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। এর মাধ্যমে ৪০ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

    টানা সাফল্যের এই ধারায় বাংলাদেশ এখন পাঁচ সিরিজ ধরে অপরাজিত। বিশ্বকাপের হতাশা কাটিয়ে দলটি যে নতুন আত্মবিশ্বাসে এগিয়ে চলছে, তারই প্রমাণ মিলছে সাম্প্রতিক পারফরম্যান্সে।

    অস্ট্রেলিয়া সিরিজ শেষে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। চলতি বছরে এটিই হবে দলের প্রথম বিদেশ সফর। এরপর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনেও খেলতে হবে টাইগারদের। ফলে দেশের মাটির সাফল্য বিদেশে কতটা ধরে রাখা যায়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন