বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • নাঈম হাসান হেনস্তা, সরব সতীর্থ ক্রিকেটাররা

    নাঈম হাসান হেনস্তা, সরব সতীর্থ ক্রিকেটাররা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে থানায় হেনস্তার অভিযোগের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার সতীর্থ ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবালসহ ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পর এবার মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদও ঘটনার নিন্দা জানিয়েছেন।

    ঘটনার সূত্রপাত ঘটে গতকাল শুক্রবার রাতে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে পৌঁছান নাঈম হাসান। পরে বাসায় ফেরার পথে ‘স্বর্ণ পাচারের’ অভিযোগ তুলে খুলশী থানা পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করে থানায় নিয়ে যান। এরপর থানায় তার সঙ্গে অসদাচরণের অভিযোগ তোলেন এই ক্রিকেটার।

    ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা।

    মুশফিকুর রহিম লিখেছেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং লজ্জাজনক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

    তাসকিন আহমেদ তার পোস্টে বলেন, একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ ন্যক্কারজনক। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

    অধিনায়ক লিটন দাস সতীর্থকে সাহস দিয়ে লেখেন, দেশের কোনো নাগরিকেরই এমন আচরণ পাওয়ার কথা নয়। দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান তিনি।

    বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, ঘটনার পর থেকেই তিনি ও বোর্ড কর্মকর্তারা নাঈমের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

    বিসিবির পক্ষ থেকেও এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

    এদিকে খুলশী থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত এক উপপরিদর্শকসহ তিনজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন