শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শেষ ওয়ানডেতে সুযোগ পেলেন শেখ মেহেদী হাসান

    শেষ ওয়ানডেতে সুযোগ পেলেন শেখ মেহেদী হাসান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অফস্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বোর্ড।

    বিসিবি জানিয়েছে, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বর্তমানে দলের সঙ্গেই রয়েছেন। তবে তিনি শেষ ম্যাচে খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার শারীরিক অবস্থার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ম্যাচের দিন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা এখন হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

    মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ জুন। ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।

    বাংলাদেশের তৃতীয় ওয়ানডের স্কোয়াড:
    মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং শেখ মেহেদী হাসান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন