বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • ব্রাজিলের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকেও ৭ গোল দিল জার্মানি

    ব্রাজিলের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকেও ৭ গোল দিল জার্মানি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ৭-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় জার্মানি। বিরতির পরও আক্রমণের ধার কমায়নি ইউরোপের দলটি। দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে প্রতিপক্ষকে পুরোপুরি ছন্নছাড়া করে দেয় তারা।

    ম্যাচের ৫২তম মিনিটে ইয়োশুয়া কিমিখের পাস থেকে গোল করেন তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালা। তার এই গোল জার্মানির লিড আরও বাড়িয়ে দেয়।

    এরপর ৬৮তম মিনিটে আক্রমণে উঠে এসে পঞ্চম গোল করেন লেফটব্যাক নাথানিয়েল ব্রাউন। কুরাসাওয়ের রক্ষণভাগ তখন জার্মানদের ধারাবাহিক আক্রমণে বিপর্যস্ত।

    ৭৮তম মিনিটে ডেনিজ উনদাভ গোল করে ব্যবধান ৬-১ করেন। ম্যাচের শেষ দিকে কাই হাভার্টজ নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করে বড় জয় নিশ্চিত করেন।

    এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের শুরুতেই নিজেদের শক্তিমত্তার জানান দিল জার্মানি। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর স্মৃতিও ফিরিয়ে আনে দলটির এই গোল উৎসব।

    বিশ্বকাপের প্রথম ম্যাচে এমন দাপুটে পারফরম্যান্স জার্মান সমর্থকদের নতুন করে শিরোপা স্বপ্ন দেখাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন