শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কান্না কি সত্যিই স্ট্রেস কমায়? জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা

    কান্না কি সত্যিই স্ট্রেস কমায়? জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কান্নাকে সাধারণত দুঃখ বা মানসিক দুর্বলতার প্রকাশ হিসেবে দেখা হলেও বিশেষজ্ঞদের মতে এটি শরীর ও মনের জন্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা মানসিক চাপ কমাতে সহায়তা করতে পারে।

    গবেষণা বলছে, আবেগের কারণে যে কান্না হয়, তাতে শরীরের ভেতরে জমে থাকা স্ট্রেস হরমোন এবং কিছু রাসায়নিক উপাদান বের হয়ে যায়। ফলে সাময়িকভাবে হলেও মানসিক হালকা অনুভূতি তৈরি হতে পারে। এই ধরনের কান্না মস্তিষ্কে অক্সিটোসিন এবং এন্ডোরফিন নিঃসরণে সহায়তা করে, যা ব্যথা কমানো ও মেজাজ ভালো করতে ভূমিকা রাখে।

    কান্নার সময় শরীর ধীরে ধীরে ‘ফাইট অর ফ্লাইট’ অবস্থা থেকে বেরিয়ে আসে। এরপর প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, যার ফলে হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে এবং শরীর শান্ত অবস্থায় ফিরে যায়। তবে কান্না চেপে রাখলে মানসিক চাপ দীর্ঘায়িত হতে পারে।

    তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ঘন ঘন বা অকারণে কান্না হলে বা তা দৈনন্দিন জীবনে প্রভাব ফেললে এটি বিষণ্ণতা বা অন্য কোনো মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

    হার্ভার্ড হেলথের মতে, কান্না একটি “সেফটি ভালভ” হিসেবে কাজ করে, যা আবেগের ভার হালকা করতে সাহায্য করে। এটি শুধু মানসিক স্বস্তিই নয়, বরং পারিবারিক ও সামাজিক সম্পর্কেও সহানুভূতি ও ঘনিষ্ঠতা বাড়াতে ভূমিকা রাখে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ