বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • মেসি-মার্তিনেজকে সঙ্গে নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

    মেসি-মার্তিনেজকে সঙ্গে নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ মিশন শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি নিশ্চিত করেছেন, দলের অধিনায়ক লিওনেল মেসি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে প্রস্তুত।

    বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি দলের দুই গুরুত্বপূর্ণ তারকার ফিটনেস নিয়ে ইতিবাচক বার্তা দেন।

    মেসিকে নিয়ে স্কালোনি বলেন, “লিও সবসময়ই আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। এখন তার ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ। তাকে দারুণ ফিট ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে। সে ম্যাচের জন্য প্রস্তুত।”

    এদিকে, ইনজুরি কাটিয়ে ওঠা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ সম্পর্কেও আশাবাদ ব্যক্ত করেন আর্জেন্টিনা কোচ। তিনি জানান, গোড়ালির সমস্যার কারণে কিছুদিন মাঠের বাইরে থাকলেও পুনর্বাসন সফল হয়েছে।

    স্কালোনি বলেন, “জুলিয়ানের গোড়ালিতে কিছুটা সমস্যা ছিল। তবে সে ভালোভাবে সেরে উঠেছে এবং ম্যাচের জন্য প্রস্তুত। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিকল্প।”

    বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করে নিজের ছন্দের প্রমাণ দেন মেসি। এরপর থেকেই তার খেলা নিয়ে থাকা শঙ্কা অনেকটাই দূর হয়ে যায়।

    অন্যদিকে, আঙুলের চোট থেকে সেরে ওঠার পর গোলপোস্টে ফেরার অপেক্ষায় ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। গত মে মাসে ক্লাব ফুটবলে ম্যাচ-পূর্ব অনুশীলনের সময় তার ডান হাতের অনামিকা আঙুলে চিড় ধরা পড়ে। এরপর কয়েক সপ্তাহ পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয় তাকে।

    সম্প্রতি পূর্ণমাত্রার অনুশীলনে ফিরেছেন অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষক। তার অবস্থাও সন্তোষজনক বলে জানিয়েছেন স্কালোনি।

    তিনি বলেন, “এমিলিয়ানো ভালো আছে। সবকিছু স্বাভাবিক থাকলে সে খেলবে। আমরা বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি, তবে দলের মূল দর্শন অপরিবর্তিত থাকবে।”

    বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে মেসি ও মার্তিনেজের উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন