বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • নেইমারকে হারানোর শঙ্কায় ব্রাজিল

    নেইমারকে হারানোর শঙ্কায় ব্রাজিল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। মাংসপেশীর চোটে আক্রান্ত হয়ে এখনো পুরোপুরি ফিট নন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ফলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

    প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। এরপর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও মরক্কোর বিপক্ষে মাঠে নামা হয়নি তার। চোটের কারণে ধীরে ধীরে তার মাঠে ফেরার সম্ভাবনা আরও কমে যাচ্ছে।

    ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সূত্রে জানা গেছে, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও নেইমারকে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছে দলটি।

    এই সপ্তাহেই অনুশীলনে ফেরার পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করলেও মেডিকেল টিম ঝুঁকি নিতে চাইছে না।

    জানা গেছে, হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা প্রায় নেই। এমনকি স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচেও তার মাঠে নামা অনিশ্চিত।

    দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, চোট যাতে না বাড়ে সে বিষয়টিই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই নকআউট পর্বের আগে তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

    গত সোমবার নতুন করে স্ক্যান করা হলেও পরীক্ষার ফল পুরোপুরি খারাপ না হলেও মাঠে ফেরার জন্য যথেষ্ট নয়। তিনি এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন।

    চিকিৎসক রদ্রিগো লাসমারের দেওয়া তিন সপ্তাহের পুনর্বাসন সময়সীমা শেষ হলেও এখনো ম্যাচ ফিটনেসে ফিরতে পারেননি নেইমার।

    সব মিলিয়ে ব্রাজিল শিবিরে এখন একটাই চিন্তা—ঝুঁকি না নিয়ে তারকা ফরোয়ার্ডকে সম্পূর্ণ সুস্থ করে তোলা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন