শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রেনশোর ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য

    রেনশোর ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। চট্টগ্রামে সিরিজের ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

    বাংলাদেশি বোলাররা শুরুতেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে। দলীয় ৪৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। জশ ইংলিস ১১, কপার কলোনি ১ এবং অধিনায়ক মিচেল মার্শ ২০ রান করে ফিরে যান।

    তবে এরপর দলের দায়িত্ব কাঁধে তুলে নেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। চতুর্থ উইকেটে তারা ৯৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন।

    ডেভিড ৪৫ রান করে আউট হলেও রেনশো শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি ৮৯ রান করে ইনিংসের সর্বোচ্চ স্কোরার হন।

    বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাসুম আহমেদ। তিনি ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।

    শুরুতে নিয়ন্ত্রণে থাকলেও মাঝের ওভারে রেনশো-ডেভিড জুটির দৃঢ়তায় ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে অস্ট্রেলিয়া। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৯৭ রান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন