শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গরম ও পুষ্টিকর চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির সহজ রেসিপি

    গরম ও পুষ্টিকর চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির সহজ রেসিপি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টির দিন হোক বা ঠান্ডা সন্ধ্যা—গরম এক বাটি স্যুপ শরীর ও মন দুটোই চাঙা করে দেয়। কম তেল-মসলা ব্যবহার করে তৈরি এই চিকেন ভেজিটেবল স্যুপটি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদুও। চলুন জেনে নেওয়া যাক সহজ এই রেসিপিটি।

    যেসব উপকরণ লাগবে

    • মুরগির মাংস: ১ কাপ
    • মিক্সড সবজি: ১ কাপ
    • ডিম: ১টি
    • পানি: ১ লিটার
    • পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ
    • রসুন: ২–৩ কোয়া
    • আদা কুচি: সামান্য
    • সয়া সস: ১ টেবিল চামচ
    • কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ
    • তেল: ১ টেবিল চামচ
    • গোলমরিচ গুঁড়া: স্বাদমতো
    • লবণ: প্রয়োজন অনুযায়ী
    • যেভাবে তৈরি করবেন

    প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আদা, রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর এতে মুরগির টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজুন, যাতে কাঁচা গন্ধ চলে যায়।

    এবার পছন্দমতো সবজি ও লবণ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন। তারপর ১ লিটার পানি ঢেলে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাংস ও সবজি নরম হয়।

    এরপর সয়া সস ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিন। আলাদা একটি পাত্রে কর্নফ্লাওয়ার পানিতে গুলে নিয়ে স্যুপে যোগ করুন, এতে স্যুপ একটু ঘন হবে।

    সবশেষে ফেটানো ডিম ধীরে ধীরে ঢেলে নেড়ে নিন, যাতে ডিমের হালকা স্ট্র্যান্ড তৈরি হয়। কয়েক মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

    এই স্যুপটি খুব সহজে তৈরি করা যায় এবং ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখার জন্য দারুণ একটি খাবার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ