বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • হাইতিকে হারিয়ে জয়ের পথে ফিরল ব্রাজিল

    হাইতিকে হারিয়ে জয়ের পথে ফিরল ব্রাজিল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে কিছুটা চাপে পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাইতির বিপক্ষে একতরফা আধিপত্য দেখিয়ে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেলেসাওরা।

    শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মাতেউস কুনহা। অপর গোলটি করেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

    এরপর ২২ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পান রাফিনিয়া। ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন বার্সেলোনার এই তারকা।

    তবে এক মিনিট পরই গোলের দেখা পায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জন প্লাসিড প্রতিহত করলেও ফিরতি বলে সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান মাতেউস কুনহা।

    ৩৬ মিনিটে আবারও গোল করেন কুনহা। ভিনিসিয়ুসের চমৎকার পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

    প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। একক প্রচেষ্টায় হাইতির রক্ষণ ভেঙে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার।

    এর ফলে ৩-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

    দ্বিতীয়ার্ধে কোচ কার্লো আনচেলত্তি বেশ কয়েকটি পরিবর্তন আনেন এবং বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেন। ব্রাজিল আরও কয়েকটি আক্রমণ তৈরি করলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি।

    এন্দ্রিক একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটিও বাতিল হয়।

    শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

    মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর এই জয় ব্রাজিলকে গ্রুপ পর্বে শক্ত অবস্থানে নিয়ে গেছে। কুনহা ও ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। পরবর্তী ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন