শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন বাড়ানোর ইঙ্গিত চিফ প্রসিকিউটরের

    ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন বাড়ানোর ইঙ্গিত চিফ প্রসিকিউটরের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানবতাবিরোধী অপরাধের মামলার ক্রমবর্ধমান চাপ সামলাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা এবং প্রসিকিউশন টিম বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

    শনিবার (২০ জুন) সকালে ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

    তিনি জানান, বর্তমানে দুটি ট্রাইব্যুনালে প্রায় ৩০টি মামলা বিচারাধীন রয়েছে এবং নতুন নতুন মামলা নিয়মিত যুক্ত হচ্ছে। একটি মামলা নিষ্পত্তি করতে সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে, কিছু ক্ষেত্রে এর বেশি সময়ও প্রয়োজন হয়।

    চিফ প্রসিকিউটর বলেন, মামলার সংখ্যা বাড়তে থাকায় বিদ্যমান দুটি ট্রাইব্যুনালের ওপর চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ কারণে ভবিষ্যতে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার জনবল বাড়ানোর প্রয়োজন দেখা দিতে পারে।

    তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর কয়েকটি মামলা পুনঃতদন্তে পাঠানো হয়েছে। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন পার পেয়ে না যান—সে বিষয়ে সতর্কভাবে কাজ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    আমিনুল ইসলাম আরও জানান, বিচার প্রক্রিয়া যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে লক্ষ্যে প্রতিটি মামলার প্রতিবেদন যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

    অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন