বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • অস্ট্রিয়ার ম্যাচের আগে আর্জেন্টিনার রক্ষণে বড় সংকট

    অস্ট্রিয়ার ম্যাচের আগে আর্জেন্টিনার রক্ষণে বড় সংকট
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল চোটের কারণে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।

    দলের মেডিকেল বিভাগের পরীক্ষায় তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট ধরা পড়েছে। এই চোট থেকে সেরে উঠতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।

    প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মন্তিয়েলের পরিবর্তে মাঠে নেমেছিলেন নাহুয়েল মোলিনা। কোচ লিওনেল স্ক্যালোনি এবারও ডান প্রান্তের রক্ষণভাগে মোলিনার ওপর আস্থা রাখতে যাচ্ছেন বলে জানা গেছে।

    অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই মোলিনাকে দেখা যেতে পারে। এতে আর্জেন্টিনার রক্ষণভাগে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

    এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। তার প্রত্যাবর্তন রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

    শুধু রক্ষণভাগেই নয়, আক্রমণভাগেও পরিবর্তনের আভাস মিলছে। প্রথম একাদশে নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে বেঞ্চে যেতে হতে পারে থিয়াগো আলমাদা ও লাউতারো মার্টিনেজকে।

    প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন ইতিবাচকভাবে শুরু করেছে আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচের আগে গঞ্জালো মন্তিয়েলের চোট দলটির জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    কোচ স্ক্যালোনি এখন বিকল্প পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন, যাতে অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন