বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • শান্তর নেতৃত্বে জিম্বাবুয়ের পথে বাংলাদেশ টেস্ট দল

    শান্তর নেতৃত্বে জিম্বাবুয়ের পথে বাংলাদেশ টেস্ট দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একটি টেস্ট ও সাদা বলের সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (২১ জুন) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ সদস্যের প্রথম বহর দেশ ছাড়ে।

    এই দলে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও সাদমান ইসলামসহ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। দলের বাকি সদস্যরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর জিম্বাবুয়ে সফরে যোগ দেবেন।

    এর আগে বিসিবি টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে, যেখানে পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে তিনজন বাদ পড়েন এবং নতুন করে রবিউল হককে দলে অন্তর্ভুক্ত করা হয়।

    এই সফরে বিশ্রামে রাখা হয়েছে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। অন্যদিকে দলে ফিরেছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

    বাংলাদেশ টেস্ট স্কোয়াড:
    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন