বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • মেসিময় বিশ্বকাপে আজ অস্ট্রিয়ার মুখোমুখি আর্জেন্টিনা

    মেসিময় বিশ্বকাপে আজ অস্ট্রিয়ার মুখোমুখি আর্জেন্টিনা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের প্রথম ম্যাচে দারুণ জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের মাধ্যমে টুর্নামেন্টে শক্তিশালী বার্তা দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।

    বিশ্বকাপের শিরোপা জয়ের পর গত চার বছর ধরে একই পরিকল্পনা ও কাঠামো ধরে দল গড়ে তুলেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে তৈরি হওয়া এই দলে কাতার বিশ্বকাপে খেলা ১৭ জন ফুটবলার রয়েছেন। পাশাপাশি যুক্ত হয়েছে কয়েকজন প্রতিভাবান তরুণ ফুটবলার, যা দলটিকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।

    প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই মহাতারকা শিগগিরই ৩৯ বছরে পা রাখবেন। বয়স বাড়লেও তার পারফরম্যান্সে কোনো ছাপ পড়েনি। বরং আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্নে উজ্জীবিত তিনি এবং তার সতীর্থরা।

    আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ বলেন,
    “আমরা মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই। ইতিহাসের সেরা ফুটবলারের দুটি বিশ্বকাপ জেতা তার প্রাপ্য।”

    মেসির চারপাশে শক্তিশালী একটি দল গড়ে উঠেছে। গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণে ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি, মাঝমাঠে ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পল এবং আক্রমণে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার বড় শক্তি।

    অন্যদিকে অস্ট্রিয়াও প্রথম ম্যাচে জয় পেয়েছে। তাই দুই দলই ৩ পয়েন্ট নিয়ে মাঠে নামবে। ম্যাচটি গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার স্লাজার মেসির প্রশংসা করে বলেন,
    “মেসি এমন একজন ফুটবলার, যিনি দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ের পারফরম্যান্স করে যাচ্ছেন। তবে মাঠে নামলে আমার দায়িত্ব থাকবে তাকে থামানোর চেষ্টা করা।”

    ইতিহাস বলছে, আর্জেন্টিনা ও অস্ট্রিয়া অতীতে কয়েকবার মুখোমুখি হয়েছে। ১৯৬৬ সালে আর্জেন্টিনাকে হারানোর কৃতিত্ব রয়েছে অস্ট্রিয়ার। তবে বর্তমান বাস্তবতায় দুই দলের শক্তির পার্থক্য অনেকটাই স্পষ্ট।

    তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না কোচ স্কালোনি। ইউরোপীয় দলগুলোর বিপক্ষে সবসময়ই বাড়তি সতর্কতা অবলম্বন করেন তিনি। এ ম্যাচেও কৌশলগত পরিকল্পনায় কোনো ছাড় দিতে রাজি নন আর্জেন্টাইন কোচ।

    দলে কিছু ইনজুরি সমস্যা থাকলেও মেডিক্যাল টিম খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করছে। একাদশেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে আভাস পাওয়া গেছে।

    গ্রুপের অন্য দুই দল জর্ডান ও আলজেরিয়া এখনো পয়েন্টের দেখা পায়নি। ফলে আজ অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার।

    বিশ্বচ্যাম্পিয়নদের বর্তমান ফর্ম, মেসির দুর্দান্ত ছন্দ এবং শক্তিশালী দলগত সমন্বয় বিবেচনায় ফুটবলপ্রেমীরা আরেকটি আকর্ষণীয় আর্জেন্টিনা ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন