শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফ্লুমিনেন্সেতে থিয়াগো সিলভার নাটকীয় প্রত্যাবর্তন

    ফ্লুমিনেন্সেতে থিয়াগো সিলভার নাটকীয় প্রত্যাবর্তন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলিয়ান অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা আবারও ফিরে গেলেন নিজের পুরোনো ক্লাব ফ্লুমিনেন্সেতে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে তার প্রত্যাবর্তনের ঘোষণা দেয় ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী, ৪১ বছর বয়সী এই তারকা ২০২৬ সালের শেষ পর্যন্ত ফ্লুমিনেন্সের হয়ে খেলবেন।

    গত বছরের শেষ দিকে ফ্লুমিনেন্সে ছাড়ার পর সিলভা পর্তুগিজ ক্লাব পোর্তোতে যোগ দিয়েছিলেন। তবে ইউরোপীয় মৌসুম শেষে দুই পক্ষের চুক্তি বাতিল হলে তিনি ফ্রি এজেন্ট হয়ে যান। এরপর থেকেই তাকে দলে ফেরানোর চেষ্টা শুরু করে ফ্লুমিনেন্সে। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়।

    ফ্লুমিনেন্সের পরিকল্পনায় ছিল, চুক্তি অনুযায়ী ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত সিলভাকে দলে রাখা। কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিগত ও পেশাগত কারণে তিনি ইউরোপে ফেরার সিদ্ধান্ত নেন। ক্লাব ছাড়ার সময় তাকে ধরে রাখা সম্ভব হয়নি।

    পরবর্তীতে ইংল্যান্ডে অবস্থানরত পরিবারের কাছে থাকা এবং ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ার লক্ষ্য ছিল তার সিদ্ধান্তের পেছনের অন্যতম কারণ। তবে শেষ পর্যন্ত জাতীয় দলে সুযোগ না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ফলে পোর্তোর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর তার ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যায়।

    এই পরিস্থিতিতে আবেগঘন ও পরিচিত ঠিকানা ফ্লুমিনেন্সেতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন সিলভা। শুরুতে তার প্রত্যাবর্তন অনিশ্চিত মনে হলেও ক্লাব কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেয়। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত দ্বিতীয় দফায় ফ্লুমিনেন্সের জার্সি গায়ে তুলতে রাজি হন এই অভিজ্ঞ ডিফেন্ডার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন