বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজা তথ্যচিত্র: নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরাইলি মন্ত্রী একাদশে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ রাত ৮টায় চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের দাবি, হাইকোর্টে রিট

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের দাবি, হাইকোর্টে রিট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে আইনটি বাতিলের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

    বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

    রিট আবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন তার মূল উদ্দেশ্য পূরণ করেছে। ফলে বর্তমান প্রেক্ষাপটে আইনটি বহাল রাখার যৌক্তিকতা পুনর্বিবেচনা করা প্রয়োজন। ভবিষ্যতে আইনটির সম্ভাব্য অপব্যবহার বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কার বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে।

    এছাড়া রিটে দাবি করা হয়েছে, আইনের কিছু বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে সংশ্লিষ্ট ধারাগুলোকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

    রিটে আদালতের কাছে একটি রুল জারির আবেদন জানিয়ে বলা হয়েছে, কেন সরকারকে আইনটি রহিত বা বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে বিবাদীদের কারণ দর্শাতে বলা হোক।

    এ বিষয়ে হাইকোর্টে শুনানির পর পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারিত হবে। বিষয়টি ইতোমধ্যে আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ