বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজা তথ্যচিত্র: নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরাইলি মন্ত্রী একাদশে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ রাত ৮টায় চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
  • নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

    নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রর জামিন মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও তিন আসামিও আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

    বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ জামিনের আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

    এর আগে একই দিন ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে জামিন মঞ্জুর করা হয়। একই মামলার আরও তিন আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদেরও জামিন দেন।

    মামলা সূত্রে জানা যায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে শ্রম আইনে এ মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই সাজেদুল ইসলাম শুভ্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।

    এদিকে গ্রেপ্তারের আগে মঙ্গলবার রাত থেকে তার বাসার সামনে পুলিশ অবস্থান নেয়। তবে দীর্ঘ সময় অবস্থানের পর বুধবার ভোরে তাকে আটক করে আদালতে নেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ