বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও

    আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে সাফল্য না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে নাসুম আহমেদ, তাওহীদ হৃদয় ও সাইফ হাসানের।

    সবচেয়ে বড় অগ্রগতি এসেছে স্পিনার নাসুম আহমেদের র‍্যাঙ্কিংয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ধারাবাহিক ভালো বোলিংয়ের সুবাদে তিনি ২৭ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১১ নম্বরে উঠে এসেছেন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম সেরা অবস্থান।

    ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তাওহীদ হৃদয়ও। তিন ম্যাচে ১০৫ রান করে তিনি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৩০তম স্থানে জায়গা করে নিয়েছেন। একই তালিকায় সাইফ হাসান ১৩ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম অবস্থানে পৌঁছেছেন।

    অন্যদিকে সিরিজ জয়ী অস্ট্রেলিয়া দলের কয়েকজন ক্রিকেটারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। অধিনায়ক মিচেল মার্শ চার ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় নবম স্থানে উঠেছেন। পেসার নাথান এলিস তিন ধাপ এগিয়ে এখন বোলারদের তালিকায় সপ্তম স্থানে অবস্থান করছেন।

    এদিকে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। সাম্প্রতিক টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের জাসপ্রিত বুমরাহর সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন।

    এর মাধ্যমে প্রায় তিন দশকের বেশি সময় পর কোনো কিউই বোলার টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠলেন। এর আগে নিউজিল্যান্ডের হয়ে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন