বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের

    স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের চিত্র পাল্টে দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তার ঝড়ো ইনিংসের সামনে অসহায় হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার ইয়ান হল্যান্ড, যার এক ওভার থেকে স্টয়নিস তুলে নেন ৩০ রান। শেষ পর্যন্ত ওয়াশিংটন ফ্রিডমকে ৮৮ রানের বড় ব্যবধানে হারায় সিয়াটল অরকাস।

    ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন স্টয়নিস। তবে তার আসল বিস্ফোরণ দেখা যায় ১৭তম ওভারে। বল হাতে আসা ইয়ান হল্যান্ডের প্রথম চার বলই সীমানার বাইরে পাঠান তিনি। পঞ্চম বলটি ডট হলেও শেষ বলেও হাঁকান আরেকটি ছক্কা। ফলে এক ওভার থেকেই আসে ৩০ রান।

    স্টয়নিসের আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি শিমরন হেটমায়ারের দুর্দান্ত ইনিংসে ভর করে ২০ ওভারে ২২৭ রান সংগ্রহ করে সিয়াটল অরকাস। হেটমায়ার ৩৩ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি ছক্কা ও ২টি চার। অন্যদিকে স্টয়নিস ১৬ বলে ৪২ রান করেন, তার ইনিংসে ছিল ৬টি ছক্কা।

    ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওয়াশিংটন ফ্রিডম। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১৩৯ রানে অলআউট হয়। ফলে ৮৮ রানের বড় জয় নিশ্চিত করে সিয়াটল।

    ম্যাচটি ইয়ান হল্যান্ডের জন্যও হতাশার হয়ে থাকে। চার ওভারে ৪৯ রান দিয়ে দুটি উইকেট নিলেও স্টয়নিসের কাছে এক ওভারে ৩০ রান হজম করায় তার বোলিং পরিসংখ্যান ম্লান হয়ে যায়।

    উল্লেখ্য, চলতি এমএলসি আসরে এক ওভারে পাঁচ ছক্কার ঘটনা এটি প্রথম নয়। এর আগে ক্যারিবিয়ান ব্যাটার রোভম্যান পাওয়েলও সিয়াটল অরকাসের শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকার এক ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। এবার একই কীর্তি গড়ে প্রতিপক্ষ বোলারকে কঠিন পরীক্ষায় ফেললেন স্টয়নিস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন