বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

    ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দারুণ একটি অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে।

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন যোগ্যতা অর্জন পদ্ধতি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী আসরে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

    গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ এবং গ্রুপ ‘বি’ থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি ২০২৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

    গ্রুপ পর্বের শেষ দিনে স্কটল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কা শেষ দল হিসেবে এই তালিকায় জায়গা করে নেয়। অন্যদিকে, স্বাগতিক হওয়ায় পাকিস্তানের অংশগ্রহণ আগেই নিশ্চিত ছিল।

    আইসিসি আগামী ৬ জুলাই ২০২৬ নারী টি-টোয়েন্টি দলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করবে। সেই র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে থাকা একটি দল দশম ও শেষ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে। বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী, এই সুযোগ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড।

    এদিকে, ২০২৭ সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও চূড়ান্ত পরিকল্পনা জানিয়েছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি ৬ জুলাই প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ পাঁচটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। বর্তমানে শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন