বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • অসদুপায়ে এইচএসসি পরীক্ষা, বিভিন্ন বোর্ডে বহিষ্কার ১৭ পরীক্ষার্থী

    অসদুপায়ে এইচএসসি পরীক্ষা, বিভিন্ন বোর্ডে বহিষ্কার ১৭ পরীক্ষার্থী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে মোট ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে ১১টি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী।

    শনিবার (৪ জুলাই) দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, বিদেশের আটটি কেন্দ্র ছাড়া দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। মোট ১০ লাখ ৩০ হাজার ৮০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ৩ হাজার ৪৭৯ জন।

    বহিষ্কৃত ১৭ পরীক্ষার্থীর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ জন এবং সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ৭ জন রয়েছেন।

    সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে মোট ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন। বহিষ্কারের ঘটনা ঘটেছে রাজশাহী, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে।

    মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

    অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৮৩ হাজার ২৬৩ জন। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৮৬ জন এবং বহিষ্কার করা হয়েছে ৩ জন পরীক্ষার্থী।

    আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিচ্ছিন্ন কয়েকটি বহিষ্কারের ঘটনা ছাড়া সারাদেশে পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন