বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ভোলায় টিসিবি ডিলার তদন্তে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

    ভোলায় টিসিবি ডিলার তদন্তে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় টিসিবি ডিলার নির্বাচনসংক্রান্ত তদন্ত প্রতিবেদনে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারী প্রতিষ্ঠান *মোতাহার ঢালী স্টোর*-এর স্বত্বাধিকারী মো. রাকিব দাবি করেছেন, বৈধ ট্রেড লাইসেন্স, টিআইএন, ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্রসহ প্রয়োজনীয় সব শর্ত পূরণ করার পরও তদন্ত প্রতিবেদনে তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে।

    অভিযোগে বলা হয়েছে, টিসিবি কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের জন্য ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। পরে জেলা প্রশাসন তদন্তের দায়িত্ব বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রেরণ করে। ইউএনও তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বোরহানউদ্দিন পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিনকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেন।

    অভিযোগকারী মো. রাকিবের দাবি, তদন্ত কর্মকর্তা প্রকৃত তথ্য যাচাই না করে উপজেলা প্রশাসনের কাছে ভুল ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করেছেন। তিনি আরও অভিযোগ করেন, কিছু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যোগ্যতা বা কাগজপত্র না থাকা সত্ত্বেও তাদের পক্ষে ইতিবাচক প্রতিবেদন দেওয়া হয়েছে। অভিযোগকারী এ বিষয়ে তাঁর কাছে প্রমাণ ও নথিপত্র রয়েছে বলেও দাবি করেন।

    এ বিষয়ে তদন্ত কর্মকর্তা জসিম উদ্দিনের বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

    এ ঘটনায় অভিযোগকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন