শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রোনালদোর অশ্রুসিক্ত বিদায়ে আবেগে ভাসল ফুটবল বিশ্ব

    রোনালদোর অশ্রুসিক্ত বিদায়ে আবেগে ভাসল ফুটবল বিশ্ব
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এই পরাজয়ের মধ্য দিয়েই বিশ্বকাপ মঞ্চে শেষ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ ও গৌরবময় যাত্রা।

    ম্যাচের শেষ মুহূর্তে স্পেনের হয়ে মিকেল মেরিনোর একমাত্র গোলটি পর্তুগালের স্বপ্ন ভেঙে দেয়। শেষ বাঁশি বাজতেই আবেগ ধরে রাখতে পারেননি রোনালদো। মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও চোখের জল থামাতে পারেননি এই কিংবদন্তি ফুটবলার।

    Cristiano Ronaldo Confirms 2026 World Cup Will Be His Last

    ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের মাধ্যমে শুরু হয়েছিল রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। প্রায় দুই দশক ধরে পর্তুগালের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই তারকা এবার বিশ্বকাপকে বিদায় জানালেন আবেগঘন এক পরাজয়ের মধ্য দিয়ে।

    ডালাসের স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক দাঁড়িয়ে করতালির মাধ্যমে রোনালদোকে সম্মান জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিদায়ের মুহূর্ত ছড়িয়ে পড়ে, যেখানে বিশ্বজুড়ে ভক্তরা কিংবদন্তির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

    Ronaldo bids farewell as Portugal falls to Spain in World Cup

    অন্যদিকে, এই জয়ে স্পেন নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। তবে ম্যাচের ফলাফলের বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রোনালদোই, যার অশ্রুসিক্ত বিদায় ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন