শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিশ্বকাপের মাঝেই সাইবার হানা, তদন্তে নেমেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

    বিশ্বকাপের মাঝেই সাইবার হানা, তদন্তে নেমেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সম্ভাব্য সাইবার হামলার অভিযোগে তদন্ত শুরু করেছে। সংস্থাটির দাবি, তাদের একটি সরকারি ইমেইল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটতে পারে।

    এএফএ জানায়, সম্প্রতি তাদের অফিসিয়াল ইমেইল ঠিকানা থেকে সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির কাছে কিছু বার্তা পাঠানো হয়েছে, যা সংস্থার অনুমোদিত নয়। এসব ইমেইলে ম্যাচের রেফারিং নিয়ে কঠোর সমালোচনা করা হয় এবং দাবি করা হয়, আর্জেন্টিনার জয়টি রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের ফল। একই সঙ্গে মিশরের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়।

    সংস্থাটি স্পষ্ট করেছে, ওই বার্তাগুলোর সঙ্গে এএফএর কোনো সম্পর্ক নেই এবং এগুলো তাদের পক্ষ থেকে তৈরি বা পাঠানো হয়নি।

    এক বিবৃতিতে এএফএ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কীভাবে অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সম্ভাবনা তৈরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

    এ ছাড়া সম্প্রতি ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক ইমেইল, বিশেষ করে যেসব বার্তায় লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো উপেক্ষা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    Argentina Names 31-Man Squad for Final 2026 World Cup Qualifiers

    এর আগে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে। ম্যাচ শেষে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হলে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনও ফিফার কাছে ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন