বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • বুড়িচংয়ের ব্যবসায়ী এনামুল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

    বুড়িচংয়ের ব্যবসায়ী এনামুল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার বুড়িচং উপজেলার আলোচিত ব্যবসায়ী এনামুল হক হত্যা মামলার এক পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

    শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-২ শ্রীমঙ্গলের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

    র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি কুমিল্লার বুড়িচং থানায় দায়ের করা এনামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

    র‍্যাব জানায়, নিহত এনামুল হক বুড়িচং উপজেলার উত্তর মাখিশাইর এলাকার বাসিন্দা ছিলেন এবং গরুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে তার সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল।

    মামলার তথ্য অনুযায়ী, গত ১৩ মে ২০২৬ সকালে পূর্বপরিকল্পিতভাবে এনামুল হকের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন। প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে তার মৃত্যু হয়।

    এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। এরপর থেকেই মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    র‍্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যা, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন