বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজা তথ্যচিত্র: নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরাইলি মন্ত্রী একাদশে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ রাত ৮টায় চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
  • অনলাইন জুয়ার অর্থ লেনদেনের অভিযোগে দুইজন রিমান্ডে

    অনলাইন জুয়ার অর্থ লেনদেনের অভিযোগে দুইজন রিমান্ডে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনলাইন জুয়ার অর্থ লেনদেন পরিচালনার অভিযোগে গ্রেফতার হওয়া আমিনুর ইসলাম ও সাকিব হোসেনকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আমিনুরের তিন দিন এবং সাকিবের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

    ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রোববার (১২ জুলাই) শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি সোমবার (১৩ জুলাই) নিশ্চিত করেছে আদালত সংশ্লিষ্ট সূত্র।

    এর আগে তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আংশিক আবেদন মঞ্জুর করে তাদের রিমান্ডের আদেশ দেন।

    আসামিদের আইনজীবী রাকিবুল ইসলাম বলেন, অভিযোগটি গুরুতর হলেও আদালতে তা আইন অনুযায়ী প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে তারা আশা করছেন।

    পুলিশ জানায়, আমিনুর ইসলাম একটি মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের থানা পর্যায়ের ডিস্ট্রিবিউট ম্যানেজার। গত ১১ জুলাই রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশান এলাকা থেকে সাকিব হোসেনকে আটক করা হয়।

    অভিযানের সময় দুই আসামির কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ৫৯টি এমএফএস সিম জব্দ করা হয়েছে।

    মামলার তদন্তে উঠে এসেছে, আমিনুর তার দায়িত্বের অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও ভুয়া পরিচয়ে বিপুলসংখ্যক এমএফএস সিম সক্রিয় করে সহযোগীদের কাছে সরবরাহ করতেন। অভিযোগ রয়েছে, এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়া ও বেটিং সাইটের পেমেন্ট গেটওয়ে পরিচালিত হতো। বিশেষ একটি অ্যাপের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্টের তথ্য ও ওটিপি সংগ্রহ করে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ লাখ টাকার অবৈধ লেনদেন পরিচালনা করা হতো।

    এ ঘটনায় রমনা মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ২৪, ২৫ ও ২৭ ধারায় মামলা দায়ের করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মামলার তদন্ত চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন