বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ভবিষ্যৎ কর্মবাজারে এআই দক্ষতার গুরুত্ব তুলে ধরলেন ইউজিসি সদস্য

    ভবিষ্যৎ কর্মবাজারে এআই দক্ষতার গুরুত্ব তুলে ধরলেন ইউজিসি সদস্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা, উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। একই সঙ্গে কারিগরি শিক্ষা সম্প্রসারণ, তৃতীয় ভাষা শিক্ষা এবং শিল্প-একাডেমিয়ার কার্যকর সংযোগ জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

    রোববার (১২ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘সাস্ট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল কার্নিভাল-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং সিএসই সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

    অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা, সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে।

    তিনি আরও বলেন, উচ্চশিক্ষা ও গবেষণাকে শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা প্রয়োজন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যবিজ্ঞান, সাইবার নিরাপত্তা এবং সফটওয়্যার উন্নয়নের মতো উদীয়মান খাতে দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার মধ্যে সমন্বিত সহযোগিতা বাড়াতে হবে।

    ইউজিসি সদস্যের মতে, কারিগরি শিক্ষার বিস্তার, তৃতীয় ভাষা শিক্ষা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, উদ্ভাবন অনুদান, স্টার্টআপ তহবিল, কর্মসংস্থান বিনিময় কেন্দ্র এবং এডু আইডি চালুর মতো উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা আরও প্রযুক্তিনির্ভর, কর্মমুখী এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠবে।

    অনুষ্ঠানে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসাইন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসতাবুর রহমান, বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী।

    দুই দিনব্যাপী কার্নিভালে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন এবং প্রযুক্তিবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন