বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • ম্যাকবুক প্রোতে ডিজাইন বদল, টাচস্ক্রিন মডেলের ইঙ্গিত

    ম্যাকবুক প্রোতে ডিজাইন বদল, টাচস্ক্রিন মডেলের ইঙ্গিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল আগামী বছর তাদের এন্ট্রি-লেভেলের ম্যাকবুক প্রো-তে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে নতুন আইপ্যাড প্রো, আইফোন এবং অন্যান্য ম্যাক ডিভাইস নিয়েও কাজ চলছে বলে জানিয়েছে ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক সাংবাদিক মার্ক গারম্যান।

    প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধে নতুন ডিজাইনের ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো বাজারে আনার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। নতুন মডেলটি দেখতে বর্তমানের উচ্চমূল্যের ম্যাকবুক প্রো সিরিজের মতো হতে পারে।

    এছাড়া এম৬ চিপযুক্ত ম্যাকবুক সিরিজের পাশাপাশি অ্যাপলের প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক উন্মোচনের সম্ভাবনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।

    এদিকে নতুন আইপ্যাড প্রো নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, চারটি নতুন মডেলের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। ডিভাইসগুলোর পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আনা হলেও ডিসপ্লের আকার আগের মতো ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি রাখা হতে পারে।

    ব্লুমবার্গের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে বাজেট ও এন্ট্রি-লেভেলের পণ্য উন্মোচনের জন্য বসন্তকালকে বেছে নিচ্ছে অ্যাপল। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের বসন্তেও নতুন ম্যাকবুক, আইপ্যাড ও আইফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

    আসন্ন ডিভাইসগুলোর মধ্যে আইফোন ১৮-এর বেস মডেল, নতুন আইফোন এয়ার এবং সম্ভাব্য এম৭ চিপ-সংবলিত পণ্যও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    বর্তমানে ম্যাকবুক প্রো অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় পেশাদার ল্যাপটপগুলোর একটি। কনটেন্ট ক্রিয়েটর, সফটওয়্যার ডেভেলপার, ভিডিও এডিটর ও গ্রাফিক ডিজাইনারদের জন্য তৈরি এই সিরিজে রয়েছে লিকুইড রেটিনা ডিসপ্লে, শক্তিশালী অ্যাপল সিলিকন এম-সিরিজ চিপ, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং থান্ডারবোল্ট, এইচডিএমআই, এসডিএক্সসি কার্ড স্লট ও ম্যাগসেফ চার্জিংয়ের মতো সুবিধা।

    অ্যাপলের দাবি, সর্বশেষ ম্যাকবুক প্রোতে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজের জন্য এতে উন্নত নিউরাল ইঞ্জিন যুক্ত রয়েছে, যা ভিডিও এডিটিং, থ্রিডি রেন্ডারিং ও মেশিন লার্নিংয়ের মতো ভারী কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম।


    সূত্র: এনগ্যাজেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ