বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • পরীক্ষা শেষে আজ শিক্ষা মন্ত্রণালয়ের দিকে ‘লং মার্চ’, নতুন কর্মসূচি শিক্ষার্থীদের

    পরীক্ষা শেষে আজ শিক্ষা মন্ত্রণালয়ের দিকে ‘লং মার্চ’, নতুন কর্মসূচি শিক্ষার্থীদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই বুধবার (১৫ জুলাই) দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় এদিনও পরীক্ষা স্থগিত রয়েছে।

    নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    অন্যদিকে, পরীক্ষা শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীতে উত্তরা, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজারে সমবেত হওয়ার পর সেখান থেকে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা।

    আজ আটটি সাধারণ শিক্ষা বোর্ডে (চট্টগ্রাম ব্যতীত) পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে আরবি সাহিত্য দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হচ্ছে।

    গত ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি অংশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সময়ে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপ ভাইরাল হওয়ার পর পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ত্রুটি নিয়েও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

    এসব ঘটনার পর শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। পরে দাবিগুলো তিন দফায় সীমিত করা হয়। দাবির মধ্যে রয়েছে— অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর প্রদান এবং শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা।

    মঙ্গলবার রাতে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের প্রতি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তবে শিক্ষার্থীদের একটি অংশ এসব ঘোষণায় সন্তুষ্ট নয় এবং আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন