বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

    সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

    তিনি বলেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের ভয়-ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করা যাবে না। জনগণের সেবক হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। পুলিশকে শুধু অপরাধ দমন নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো মানবিক বাহিনী হিসেবেও ভূমিকা রাখতে হবে।

    তিনি বলেন, আধুনিক পুলিশ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সেবা নিতে আসা মানুষের সঙ্গে বিনয়ী ও সহযোগিতামূলক আচরণ নিশ্চিত করতে হবে।

    আইজিপি আরও বলেন, বর্তমানে প্রযুক্তিনির্ভর অপরাধ বাড়ছে। তাই অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ সাইবার অপরাধ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল ফরেনসিক ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে।

    তিনি প্রশিক্ষণ শেষ করা এসআইদের উদ্দেশে বলেন, ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে ধারণ করে দেশসেবার মহান দায়িত্ব পালন করতে হবে।

    অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

    অনুষ্ঠানের শুরুতে আইজিপি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন