বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • অসহায়’ সেজে আদালতের মূল্যবান জায়গা বরাদ্দ নিলেন কোটিপতি ব্যবসায়ী!

    অসহায়’ সেজে আদালতের মূল্যবান জায়গা বরাদ্দ নিলেন কোটিপতি ব্যবসায়ী!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজেকে চরম ‘দরিদ্র ও অসহায়’ সাজিয়ে আদালতের মূল্যবান সরকারি জায়গা বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে অজিত সূত্রধর নামে এক শীর্ষ সম্পদশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। অথচ স্থানীয়দের দাবি— এলাকায় তার একটি বিশাল কাঠের কারখানা, জাঁকজমকপূর্ণ শোরুম এবং অন্তত ৫টি বিলাসবহুল পাকা বাড়িসহ প্রায় অর্ধশত কোটি টাকার সম্পত্তি রয়েছে।

    অনুসন্ধানে জানা যায়, নবীনগর পৌরসভার আলমনগর এলাকার বাসিন্দা অজিত সূত্রধর চরম অর্থকষ্টের দোহাই দিয়ে জীবিকা নির্বাহের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ বরাবর একটি অস্থায়ী দোকান বরাদ্দের আবেদন করেন।

    তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ জুন জেলা জজ কার্যালয়ের নেজারত শাখা থেকে বার্ষিক মাত্র ৬,০০০ টাকা সেলামিতে নবীনগর সিনিয়র সিভিল জজ আদালতের কোণায় ১২×১০ ফুটের একটি মূল্যবান খালি জায়গা তাকে বরাদ্দ দেওয়া হয়।

    এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, সঠিক তদন্ত না করে কোটিপতি ব্যবসায়ীকে এই বরাদ্দ দেওয়া প্রকৃত ভূমিহীন ও অসহায় মানুষের অধিকার হরণ করার শামিল। এলাকার নাগরিক সমাজ অবিলম্বে এই প্রতারণামূলক বরাদ্দ বাতিল করে উক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন