শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাঙালি সাজে ভিন্ন আবহে ‘প্রেশার কুকার’ নায়িকা স্নিগ্ধা

    বাঙালি সাজে ভিন্ন আবহে ‘প্রেশার কুকার’ নায়িকা স্নিগ্ধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আধুনিক ওয়েস্টার্ন ফ্যাশনের জন্য পরিচিত মডেল ও ‘প্রেশার কুকার’ সিনেমার অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এবার ধরা দিলেন শুদ্ধ বাঙালি সাজে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার নতুন শাড়ির ফটোশুটে ফুটে উঠেছে ঐতিহ্য, সরলতা এবং সমসাময়িক ফ্যাশনের দারুণ সমন্বয়।

    ফটোশুটে স্নিগ্ধাকে দেখা গেছে হালকা অ্যাকোয়া ব্লু রঙের একটি শাড়িতে। শাড়িটির পাড়জুড়ে সূক্ষ্ম সিলভার ও হালকা গোলাপি এমব্রয়ডারি এবং ফুলেল নকশা পুরো লুকে এনেছে মার্জিত সৌন্দর্য। সবুজ প্রকৃতির পটভূমিতে শাড়ির রঙ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

    jago

    শাড়ির সঙ্গে তিনি পরেছেন গোলাপি রঙের স্লিভলেস ব্লাউজ। ডিপ ব্যাককাট ডিজাইনের এই ব্লাউজ ঐতিহ্যবাহী পোশাকে আধুনিকতার ছোঁয়া যোগ করেছে। অ্যাকোয়া ব্লু ও গোলাপির রঙের সমন্বয় পুরো স্টাইলিংকে দিয়েছে সতেজ ও নান্দনিক আবেদন।

    মেকআপেও ছিল সংযম। ন্যাচারাল ডিউই বেস, হালকা কাজল, সফট আইলাইনার, মাসকারা এবং নিউড পিঙ্ক লিপস্টিক তার স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। গালে হালকা ব্লাশ ও হাইলাইটারের ব্যবহার লুকে যোগ করেছে কোমল দীপ্তি।

    jago

    চুল মাঝখান থেকে সিঁথি করে নিচু খোঁপায় বাঁধা ছিল। সেই খোঁপায় গোঁজা একটি সাদা কাঠগোলাপ এবং কপালের ছোট কালো টিপ পুরো সাজে এনে দিয়েছে খাঁটি বাঙালিয়ানা।

    অ্যাকসেসরিজেও ছিল মিনিমাল স্টাইল। ভারী গয়নার পরিবর্তে দুই হাতে সবুজ কাঁচের চুড়ি ব্যবহার করেছেন তিনি। এতে পোশাক ও ব্যক্তিত্বই হয়ে উঠেছে পুরো লুকের মূল আকর্ষণ।

     jago

    সবুজ প্রকৃতির মাঝে ধারণ করা এই ফটোশুটে স্নিগ্ধা চৌধুরী আবারও দেখিয়ে দিয়েছেন, আড়ম্বর নয়—সঠিক রঙের সমন্বয়, পরিমিত সাজ এবং আত্মবিশ্বাসই একজনের স্টাইলকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ