শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাহসী ফ্যাশন লুকে আলোচনায় মধুমিতা সরকার

    সাহসী ফ্যাশন লুকে আলোচনায় মধুমিতা সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্যাশনে নতুনত্বের সন্ধান করতে বরাবরই পছন্দ করেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। এবারও ব্যতিক্রমী এক ফটোশুটে রঙিন স্টেটমেন্ট আউটফিটে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

    অভিনয়ের পাশাপাশি স্টাইল সেন্সের জন্যও সমান জনপ্রিয় মধুমিতা। ওয়েস্টার্ন, ইন্দো-ওয়েস্টার্ন, ফিউশন কিংবা ঐতিহ্যবাহী পোশাক—সব ধরনের সাজেই স্বচ্ছন্দ তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের ফ্যাশন লুক শেয়ার করেন এই অভিনেত্রী।

    রঙিন স্টেটমেন্ট লুকে নজর কাড়লেন ওপার বাংলার পাখি

    সাম্প্রতিক ফটোশুটে মধুমিতা পরেছেন একটি ওভারসাইজড জ্যাকেট ও শর্টস। লাল, কমলা, গোলাপি, নীল, সবুজ, কালো ও সাদা রঙের বিমূর্ত নকশায় তৈরি পোশাকটি ছিল বেশ আকর্ষণীয়। সিকুইন ও বিডসের সূক্ষ্ম কারুকাজ আউটফিটটিকে দিয়েছে আলাদা আবেদন।

    রঙিন স্টেটমেন্ট লুকে নজর কাড়লেন ওপার বাংলার পাখি

    তবে শুধু পোশাক নয়, আত্মবিশ্বাসী উপস্থাপনাও এই লুকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। উজ্জ্বল রঙের সমন্বয়ের সঙ্গে সংযত স্টাইলিং পোশাকটির নকশাকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।

    অ্যাকসেসরিজেও ছিল পরিমিতির ছাপ। কানে গোলাপি স্টেটমেন্ট দুল, হাতে মিনিমাল আংটি এবং পায়ে গোলাপ নকশার লাল হাই-হিল স্যান্ডেল তার সাজে যোগ করেছে আলাদা মাত্রা।

    রঙিন স্টেটমেন্ট লুকে নজর কাড়লেন ওপার বাংলার পাখি

    চুলে মেসি হাই বান এবং ডিউই বেস মেকআপের সঙ্গে হালকা গোলাপি ব্লাশ ও বারগান্ডি টোনের গ্লসি লিপস্টিক পুরো লুককে করেছে আরও প্রাণবন্ত ও আধুনিক।

    রঙিন স্টেটমেন্ট লুকে নজর কাড়লেন ওপার বাংলার পাখি

    ফ্যাশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় বরাবরই আগ্রহী মধুমিতা সরকার। নতুন এই ফটোশুটেও তিনি দেখিয়ে দিয়েছেন, সাহসী প্রিন্টের আউটফিটের সঙ্গে পরিমিত স্টাইলিং মিলিয়ে কীভাবে তৈরি করা যায় একটি নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্ট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ