বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী

    আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে বিনিয়োগ আকর্ষণ ও শিল্পায়নের জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে নিরাপদ পরিবেশের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।

    সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের ভিত্তি হলো কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা। বিনিয়োগকারীরা সবসময় এমন পরিবেশে বিনিয়োগ করতে চান, যেখানে তাদের ব্যক্তি ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত থাকে। নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থাকলে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হয়।

    তিনি আরও বলেন, সিইআইজেডসহ দেশের সব বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। শিল্পাঞ্চলে কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং স্থানীয় সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টদের মতে, আনোয়ারার এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আসবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে নিরাপদ ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন