বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • অ্যাপ স্টোরে ভুয়া ক্রিপ্টো অ্যাপ, লাখো ডলার ক্ষতির অভিযোগ

    অ্যাপ স্টোরে ভুয়া ক্রিপ্টো অ্যাপ, লাখো ডলার ক্ষতির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অ্যাপ স্টোরে প্রকাশিত একটি ভুয়া ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট অ্যাপ ব্যবহার করে ১৮ লাখ ডলারের বেশি ক্ষতির অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন তিন মার্কিন ব্যবহারকারী। তাদের দাবি, নিরাপদ অ্যাপের নিশ্চয়তা দিলেও প্রতারণামূলক অ্যাপ শনাক্ত ও অপসারণে ব্যর্থ হয়েছে অ্যাপল।

    প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, তিন ব্যবহারকারী ‘স্প্যারো ওয়ালেট’ নামে একটি ভুয়া অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজেদের বিটকয়েন সংরক্ষণ করেছিলেন। পরে অ্যাপটির মাধ্যমে তাদের ডিজিটাল সম্পদ হাতিয়ে নেওয়া হয়।

    মামলার তথ্যমতে, জেমস রামিরেজের প্রায় ৮ লাখ ৭৫ হাজার ডলার, ক্রিস্টোফার এলিসের ৮ লাখ ৪০ হাজার ডলার এবং জ্যালেন ডেলগাডোর ১ লাখ ২০ হাজার ডলার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ১৮ লাখ ডলারেরও বেশি।

    বাদীপক্ষের অভিযোগ, অ্যাপল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে অ্যাপ স্টোরে প্রকাশের আগে প্রতিটি অ্যাপ কঠোরভাবে যাচাই করা হয়। সেই আশ্বাসের ওপর আস্থা রেখেই তারা অ্যাপটি ব্যবহার করেছিলেন।

    মামলায় আরও বলা হয়েছে, প্রকৃত স্প্যারো বিটকয়েন ওয়ালেট-এর নির্মাতারা আগেই অ্যাপলকে ভুয়া অ্যাপের বিষয়ে সতর্ক করেছিলেন। এরপরও প্রতারণামূলক সংস্করণটি অ্যাপ স্টোরে থেকে যায়।

    ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীরা আদালতের কাছে হারানো অর্থ ফেরত, অতিরিক্ত ক্ষতিপূরণ এবং অ্যাপ স্টোরের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের আরও স্পষ্টভাবে সতর্ক করার নির্দেশনা চেয়েছেন। পাশাপাশি জুরি ট্রায়ালের আবেদনও করেছেন তারা।

    তবে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, অন্যের পরিচয় নকল করে তৈরি অ্যাপ তাদের নীতিমালার পরিপন্থি এবং শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো সরিয়ে ফেলা হয়। বর্তমানে অ্যাপ স্টোরে স্প্যারো ওয়ালেটের কোনো ভুয়া সংস্করণ নেই বলেও জানিয়েছে তারা।

    অ্যাপলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অনুকরণ, স্প্যাম ও বিভ্রান্তিকর তথ্যের কারণে ৩ লাখ ৭১ হাজারের বেশি অ্যাপ প্রকাশের আবেদন বাতিল করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ