বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • সাংবাদিক দম্পতিকে হয়রানির ঘটনায় ইবের কোটি ডলারের সমঝোতা

    সাংবাদিক দম্পতিকে হয়রানির ঘটনায় ইবের কোটি ডলারের সমঝোতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনলাইন মার্কেটপ্লেস ইবে সাইবার স্টকিং ও হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় এক সাংবাদিক দম্পতির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। সমঝোতা অনুযায়ী, প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ হিসেবে ৪ কোটি ৬১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪৬ মিলিয়ন ডলার) পরিশোধ করবে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক সাংবাদিক দম্পতি ডেভিড ওয়েনিগ ও আইডা স্টেইনার ‘ইকমার্সবাইটস’ নামে একটি ওয়েবসাইট ও নিউজলেটার পরিচালনা করেন। ২০১৯ সালে ইবেকে নিয়ে আইডা স্টেইনারের প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের পর প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিন ওয়েনিগ অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে তদন্তে উঠে আসে।

    অভিযোগ রয়েছে, ইবের কয়েকজন নিরাপত্তাকর্মী সাংবাদিক দম্পতিকে ভয়ভীতি দেখাতে অনলাইনে হয়রানি চালান। শুধু তাই নয়, তাদের বাড়িতে জীবন্ত তেলাপোকা, রক্তমাখা শূকরের মুখোশ, শোকের ফুলের তোড়া এবং জীবনসঙ্গী হারানোর শোক কাটিয়ে ওঠার বইসহ বিভিন্ন অস্বাভাবিক সামগ্রী পাঠানো হয়।

    ২০২০ সালে এ ঘটনায় ইবের সাতজন নিরাপত্তাকর্মী নিজেদের দোষ স্বীকার করেন। তবে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সে সময় কোনো বড় ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

    নতুন সমঝোতা অনুযায়ী, ইবের পাশাপাশি সাবেক সিইও ডেভিন ওয়েনিগ ২০ লাখ মার্কিন ডলার, সাবেক নির্বাহী ওয়েন্ডি জোন্স ৫ লাখ মার্কিন ডলার এবং স্টিভ ওয়াইমার ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবেন।

    এ ছাড়া ইবে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানে ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দেবে। পাশাপাশি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করা একটি প্রতিষ্ঠানে আইডা স্টেইনারের নামে ১০ লাখ মার্কিন ডলার দান করবেন ডেভিন ওয়েনিগ।

    এক বিবৃতিতে ইবে জানিয়েছে, ২০১৯ সালের ঘটনাটি ছিল ‘ভুল, নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। প্রতিষ্ঠানটি জানায়, ওই ঘটনার পর নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে এবং নৈতিকতা ও আচরণবিধি আরও কঠোর করা হয়েছে।

    অন্যদিকে সাবেক সিইও ডেভিন ওয়েনিগ বলেন, সাংবাদিক দম্পতির সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তবে স্বাধীন তদন্ত, ফেডারেল তদন্ত ও আদালতে দেওয়া সাক্ষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড তার অজান্তেই ঘটেছিল বলে তিনি দাবি করেন।

    তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের প্রতি তিনি সবসময় সমর্থন দিয়ে এসেছেন।


    সূত্র: এনগ্যাজেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ